কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু

0
240

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য জানান।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬০ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ১৩. দৌলতপুর উপজেলায় ০৪ জন, ভেড়ামারা উপজেলায় ০৮, মিরপুর উপজেলায় ০৪ জন ও খোকসা উপজেলায় ০২ জন। এখন পর্যন্ত জেলায় ৮১ হাজার ৮১২ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৭ হাজার ১৮৯ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬০৯ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৭৭ জন।

Share this news as a Photo Card