মিরপুরে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

0
193

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মানসিক ভারসাম্যহীন হারুন আলী (৫০) নামের এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের হালসা-কাতলামারী সড়কের একটি ইট ভাটার পাশ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত হারুন শেরপুর জেলার শ্রীবদি থানার নঙ্গরপাড়া গ্রামের আলতাফ ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর মিরপুর উপজেলার মেহেরনগর গ্রামে ইউসুফ আলীর বাড়িতে থাকতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা রাতের কোন এক সময় সড়ক দূর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Share this news as a Photo Card