কুষ্টিয়ায় করোনায় ৮ জনের মৃত্যু

0
182
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ২১৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭১ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৩ জন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও জেলায় শনাক্তের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৫০ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৫৮ জন। নতুন করে শনাক্ত হওয়া ১৪৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৭১ জন, কুমারখালী উপজেলায় ৪ জন. দৌলতপুর উপজেলায় ২৪ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২৬ জন ও খোকসা উপজেলায় ৫ জন। এখন পর্যন্ত জেলায় ৮৬ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮০ হাজার ৭০৬ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৪ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২১২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১০২ জন।

Share this news as a Photo Card