ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার

0
193

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৪৩ জন। এছাড়া শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীার ফলাফল এসেছে। ফলাফলে ৯১ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এদের মধ্যে সদরে ৪৩, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে রয়েছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৪’শ ৭১ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন। বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৬ জন।

Share this news as a Photo Card