ঝিনাইদহে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

0
329

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ উদ্যোগে দেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও জমি দখলসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন দুটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, অধ্য সুবব্র কুমার, এড. সুভাষ বিশ্বাস মিলন, স্বপন কুমার ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত।

হিন্দু নেতারা অভিযোগ করেন, সারাদেশে সাম্প্রদায়িক হামলা চলানো হচ্ছে। হিন্দুদের বাড়িঘর, জমিজমা ও সম্পদ দখল করা হচ্ছে। সেই সঙ্গে মন্দির ও প্রতিমা ভাংচুর করা হচ্ছে। এরপরও যদি এমন ঘটনা অব্যাহত থাকে তবে হিন্দু সম্প্রদায় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। এর সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তারা।

Share this news as a Photo Card