ঝিনাইদহে জাতিয় শোক দিবস পালিত

0
190

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতিয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রেরণা ৭১ এ পুস্পমাল্য অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পুস্পমাল্য অর্পণ করেন। পরে সংরতি মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সপাদক ও পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়া জেলা আওয়ামী লীগের প থেকে শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও জেলা ব্যাপী গণভোজের আয়োজন করা হয়। আলোচনা শেষে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলে ৪৬ বার কুরআন খতম দেওয়া হয়।

Share this news as a Photo Card