ঝিনাইদহে স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান

0
189

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী এক যোগে বিষপান করেছে। এ ঘটনায় স্ত্রী আখি (২০) মারা গেছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিক উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে এই যুগল এক সাথে বিষ পান করে। স্ত্রী আখি মারা গেলেও স্বামী রাহিন জীবিত আছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নব বিবাহিত দম্পতি নিজের ঘরে বিষ পান করে। তারা ঘরের দরজা আটকে অবস্থান নেন। এ ঘবর জানতে পেরে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নব বিবাহতা আখি (২০) মারা যায়। গুরুতর অসুস্থ্য রাহিন বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি আঃ রহিম মোল্লা জানান, স্বামী-স্ত্রী বিষপান করেছে এমন কোন তথ্য তার কাছে নেই। পরে বিস্তারিত জানাবেন।

Share this news as a Photo Card