ঝিনাইদহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
186

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শুড়া গ্রামের দোলোখালির মাঠের রা¯স্তার ব্রীজের পাশ্ব থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের গায়ে সাদা শার্ট ও প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩২ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্ব›েদ্বর জের ধওের এই হত্যাকান্ড ঘটতে পারে।

Share this news as a Photo Card