ইবির নামে ভুয়া পেজের ছড়াছড়ি, শিক্ষক -শিক্ষার্থীরা বিব্রত হচ্ছেন

0
228

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)র নাম অথবা লোগো ব্যবহার করে ব্যক্তিগত কোনো কাজ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোন প্রকার কার্যক্রম করা যাবে না’মর্মে নির্দেশনা থাকলেও প্রশাসনের অনুমতি ছাড়াই অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভেরিফায়েড পেজ খুলে এসব ভুয়া পেজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা । একই দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে অর্ধশতাধিক ফেসবুক পেজ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অন্যরা তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পেজ অনুসন্ধান করলে বিব্রতকর অবস্থায় পড়েন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিভিন্ন দফতর নিয়েও একই নামে একাধিক পেজ রয়েছে।

শিার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক ভুঁইফোড় গ্রুপ-পেজে অনেক সময় মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা, ব্যক্তি স্বার্থ হাসিল, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন, মেয়েদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আহসান-উল আম্বিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ না থাকার কারণে এমন হচ্ছে। বিষয়টি বিব্রতকর। কর্তৃপ নির্দেশনা দিলে আমরা বন্ধের কাজ শুরু করবো।

উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনিও ল্য করেছেন। এতো দিন কেউ দাবি করেনি। বিষয়টি নিয়ে কথাও ওঠেনি। শিার্থীরা আবেদন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card