শৈলকুপার গ্রামে শোকের মাতম

0
223

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর গ্রামে শুনসান নীরবতা। মটরসাইকেল দুর্ঘটনায় এই গ্রামের সহদরের মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

বুধবার সকালে মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬) নিহত হয়। নিহত সহোদর শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

ইউপি মেম্বার রুমান জোয়ারদার জানান, বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী যানবাহন মটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, নাসির দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই নাফিস ভারত থেকে প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card