কুষ্টিয়ায় মানতের মাংস ভাগাভাগিকে নিয়ে সংঘর্ষে যুবক নিহত

0
180

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস নিজেদের মধ্যে ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রæপের সংঘর্ষে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে।

শনিবার বিকাল ৪ টার দিকে ইসলামী বিশ^বিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরী গ্রæপের মধ্যে সংঘর্ষে চলাকালে কবির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকান্ডের ঘটনায় বিবাদমান দুই গ্রæপের প্রধানসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, গত কয়েক দিন ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পরে মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। এই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় কবির খান নামের এক যুবক সংঘর্ষ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, নিহত কবির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে এলাকায় এসেছিলেন।

উল্লেখ্য, মুঘল আমলে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ দেশের অন্যতম একটি প্রতœতাত্তি¡ক নিদর্শন। জেলা সদরের ঝাউদিয়া এলাকায় মসজিদটি অবস্থিত। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালু ও চিনামাটি ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক প্রতœতাত্তি¡ক নিদর্শন হওয়ায় প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে বহু মানুষ মসজিদটি দর্শন করার জন্য ছুটে আসেন। এখানে এসে খাস দিলে কোন কিছু চাইলে তা পূরণ হয় এ রকম প্রচারণা থেকে দর্শনার্থীদের অনেকেই নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, গরু-ছাগলসহ অনেক কিছুই মানত করে থাকেন। এই মানতের টাকা পয়সার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ইতোপূর্বে অনেক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card