পাংশায় ট্রেনে কাটা পড়ে নাতনিসহ দাদির মৃত্যু

0
271

পাংশা প্রতিনিধি

রাজবাড়ী পাংশায় মধুমতি ট্রেনে কাটা পড়ে দুই বছর বয়সী নাতনিসহ দাদির মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘনায় নিহত হয়েছে হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী মোমেনা বেগম (৫৬)। এ দুর্ঘটনায় দুই বছরের শিশু রুকাইয়া তার নাতনি নিহত হয়।

স্থানীয়রা জানান, নাতনিকে নিয়ে পাশের বাড়িতে যান মোমেনা বেগম। পরে সেখান থেকে ফেরার পথে রাজশাহী থেকে দৌলতদিয়া ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসা মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card