কুমারখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

0
205
ফরহাদ আসিফ টিপু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত ছবি শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে।

কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান থানায় মামলাটি করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জাতীয় দৈনিক যায়যায় দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তাঁর নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ও ৩১ (২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। এ মামলায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।

Share this news as a Photo Card