২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

0
310
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসছে নতুন বছরে মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২২ সালে ১৪ দিন থাকবে সাধারণ ছুটি, বাকি আট দিনের ছুটি হবে নির্বাহী আদেশে। এর মধ্যে ছয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

বরাবরের মতই বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
চলতি ২০২১ সালেও সব মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি ছিল, তার মধ্যে সাত দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

মন্ত্রিসভা ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে।

Share this news as a Photo Card