কুষ্টিয়ায় এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধু

0
239

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীর এক গৃহবধূ জেনারেল হাসপাতালে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধু।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রথমবারের মতো এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। পাঁচ শিশুর মধ্যে চার জন মেয়ে এবং এক জন পুত্র সন্তান রয়েছে। সদ্যভূমিষ্ঠ শিশুদের মা সাদিয়া খাতুন সুস্থ আছেন।

নবজাতক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে এক সাথে পাঁচ শিশুর জন্ম দেয়ায় শিশুদের দেখতে হাসপাতালের উৎসুক জনতা ভিড় করেছে। এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গর্ভধারণের মাত্র ৫-৬ মাসের মাথায় সাদিয়া খাতুন সন্তান প্রসব করেছেন।

গৃহবধূও ননদ সাংবাদিকদের বলেন, সোমবার রাত ১০ টায় দিকে তারা সন্তান সম্ভাবা সাদিয়া খাতুনকে নিয়ে হাসপাতালে আসেন। পরে মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে ভাবি এক সাথে পাঁচ সন্তান জন্ম দেন। এক সাথে পাঁচ সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আনন্দ দেখা দিয়েছে। তবে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলায় পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত।

সোহেল রানা জানান, পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে তিনি বিয়ে করেন। ৫-৬ মাস আগে তাঁর স্ত্রী অন্তঃসত্ত¡া হয়। তিনি আরও বলেন, এক সাথে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় তাঁরা খুব খুশি। আমার স্ত্রী বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যেতে বলায় তাঁরা কিছুটা চিন্তিত। শিশুদের অক্সিজেন চলছে। নবজাতক ওই পাঁচ শিশু বর্তমানে শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমে চিকিৎসাধীন।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মঙ্গলবার সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ শিশুকে নিবিড় পর্যবেণের মধ্যে রাখা হয়েছে। শিশু গুলো প্রিম্যাচিউর জন্ম হয়েছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। সর্বনি¤œ ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন কুষ্টিয়া হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে এক সঙ্গে পাঁচ শিশু জন্মদানের এটি একটি বিরল ঘটনা।

Share this news as a Photo Card