রাজবাড়ী কারাগারের হাজতির মৃত্যু

0
256

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারে হত্যামামলায় আটক হাজতি শামীম মন্ডল (৩০) এর মৃত্যু হয়েছে।

ওই হাজতি বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে কারাগার থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃত হাজতি শামীম মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।

জানা গেছে, শামীম মন্ডল হত্যা মামলার আসামি হয়ে ২০১৫ সালের মে মাস থেকে রাজবাড়ী কারাগারে বন্দি ছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন।

রাজবাড়ী কারাগারের জেলার হুমায়ুন কবীর খান জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাৎণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান জানান, ওই ব্যক্তি ডায়াবেটিকসসহ আরও কিছু জটিল রোগে ভুগছিলেন।

Share this news as a Photo Card