গাংনিতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

0
244

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনী পৌর এলাকায় বসত বাড়ির ছাদ থেকে পড়ে রাজিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ র্দুঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন সিনেমা হলপাড়ার আজহার আলীর স্ত্রী।

নিহতের ছেলে মদন জানান, বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রাজিয়া খাতুন। হঠাৎ তিনি মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যান। পরের বাড়ির লোকজন তাকে দ্রæত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share this news as a Photo Card