২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়নে ভোট, থাকছে খোকসা-কুমারখালী

0
205

দ্রোহ অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ ধাপে খোকসা ও কুমারখালীর ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

এসব ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে এবং ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card