ঝিনাইদহ সীমান্তে নারী পুরুষ ও শিশুসহ ২২ আটক

0
218

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর অবৈধভাবে সীমান্ত পারা-পারের সময় নারী-শিশুসহ ২২জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, আটককৃত সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যায়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলাম এর মেহগনী বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের সবাই বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card