মিরপুরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
178

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ পাঁচ দিন পর পদ্মা নদী থেকে বিধান (১৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির থেকে ঘুরতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

ঈশ্বরদী লীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা দেয়। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ বিধানের। গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিধান নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

Share this news as a Photo Card