ঝিনাইদহে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

0
186

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বোড়াই এলাকার একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃত নজির মিয়া হরিণাকুন্ড উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে।

নিহতের ছেলে মিলন জানান, চার পাঁচ দিন ধরে তার বাবা নজির মিয়া নিখোঁজ ছিলেন। তার নিখোঁজ বৃদ্ধের সন্ধান চেয়ে প্রচার করছিলেন। বোড়াই গ্রামে এক বৃদ্ধের লাশ পাওয়া খবর পেয়ে তারা তার বাবার মৃতদেহ শনাক্ত করেছে। কিভাবে তারা বাবা মারা গেছে সে বিষয়ে কিছুই জানেনা মিলন।

সাধুহাটি ইউয়িনের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। প্রথমে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পরে লাশের স্বাজনেরা আসলে জানতে পারি তিনি গত চার-পাঁচ দিন ধরে নিখোজ ছিলেন। তাকে খুঁজতে এলাকায় মাকিং ও ফেসবুকে প্রচার চালানো হয়েছিল। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, উপজেলার পুকুরে লাশ ভাসতে দেখে সকালে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। কিভাবে বৃদ্ধ মারা গেছে এখনো বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card