ঝিনাইদহে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

0
202

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে দুর্বৃত্ত¡দের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী মেহেদি হাসান স্বপন (৩০) মারা গেছেন।

শনিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে স্বপন মারা যান। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখের ছেলে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিপ সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদের লোকেরা আওয়ামী লীগ কর্মী মেহেদি হাসান স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে আয়ামী লীগের দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ এবং নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর বিরোধ চলে আসছে। নিহত মেহেদি হাসান স্বপন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিলেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মেহেদি হাসান স্বপন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card