কুষ্টিয়ায় প্রধান শিক্ষককে ঝাড়ুপেটা

0
233
শিক্ষকের উপর হামলার দৃশ্য

কুষ্টিয়া প্রতিনিধি

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে শহরতলীর বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে। এ সময় বিক্ষুদ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করছিল। এক পর্যায়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনসার আলী বিদ্যালয়ে গেলে মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষ ঝাড়ুহাতে তাঁর উপর হামলা করে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, বারখাদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্ব›েদ্বর জের ধরে প্রধান শিক আনসার আলীর উপর এ হামলা। বিদ্যালয়টির কমিটি গঠন নিয়ে স্থানীয় মতাশীন দলের দুই গ্রæপের মধ্যে দ্ব›দ্ব থাকায় একটি প এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আন্দোলনে অংশ নেয়া অভিভাবক আজিজুর রহমান কাবলু জানান, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অধিক অর্থ আদায়, স্কুলের জমির লিজকৃত টাকা স্কুল ফান্ডে জমা না দেয়া, বিদ্যালয়টিকে মাদকের আখড়া বানানোসহ প্রধান শিক আনসার আলী বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। নতুন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছে ফ্রম বিক্রিও করেছে এই প্রধান শিক। কিন্তু হঠাৎ করে নির্বাচন না দিয়ে তার ইচ্ছেমত প্রার্থীকে সভাপতি বানানোর পাঁয়তারা করছে। তাই অবিলম্বে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে তারা আন্দোলনে নেমেছে।

প্রধান শিক্ষক আনসার আলী বলেন, স্কুল কমিটি নিয়ে দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটেছে। সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রভাবশালী লোকজন তাঁকে রাস্তায় আটকে হেনস্তা করার চেষ্টা চালায়। পরে তিনি একটি দোকানে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

ওসি ফোর্স পাঠিয়ে তাঁকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ উত্তেজিত হয়ে ঝাড়ুহাতে নিয়ে তার উপর হামলার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্চিত করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ওই স্কুলে ঝামেলা চলছিল। খবর পেয়ে পুলিশ বিষয়টি মিটমাট করে দিয়ে এসেছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card