বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ জন আটক

0
198

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশীকে আটক করেছে মহশেপুরের ৫৮ বিজিবি।

মঙ্গলবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়। বিজিবির অধিনায়কের পে অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, সোমবার রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) মহেশপুর উপজেলার মটিলা গ্রাম থেকে দুইজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশুকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার ভেলানগর গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল মন্ডল (২৮), তার স্ত্রী মাসুদা মন্ডল (২৬), ছেলে সাকিবুল (৪), মেয়ে সুরাইয়া (২০ মাস), একই জেলার সঙ্গীতা পশ্চিম গোরাদিয়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন মিয়া (৩১), তার স্ত্রী কারিমা বেগম (২২), ভেলানগর গ্রামের সুরুজের মেয়ে রীনা বেগম (৪০) ও আবুল মিয়ার মেয়ে আলেয়া (২)।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card