ঝিনাইদহে শহীদ দিবস পালিত

0
229

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে। হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন হয়। শহীদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মনিরা বেগম ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, প্রেসকাব, জেলা প্রেসকাব ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

শান্তিপূর্ন পরিবেশে দিবসটি পালন উপলক্ষে প্রশাসন শহীদ মিনারের আশেপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা। এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

Share this news as a Photo Card