বিলুপ্ত ৬১ জেলা পরিষদের দায়িত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা

0
212
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬১ জেলা পরিষদের পরিষদগুলো বিলুপ্ত করেছে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্যদায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদের মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গত ১৩ এপ্রিল প্রকাশ করা হয়। সেই আইনের আলোকে মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে রবিবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক মতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী- রবিবার জেলা পরিষদের ‘সচিব’পদের নির্বাহী নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করে, তা সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

Share this news as a Photo Card