কুষ্টিয়ায় গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

0
248
ইনসেডে নিহত গৃহবধূ শেফালী বেগম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের হাউজিং-এ শেফালী বিশ্বাস নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কীভাবে তিনি খুন হলেন তা এখনও জানা যায়নি। রহস্য জানতে কাজ করছে থানা পুলিশ ও সিআইডি।

সোমবার সন্ধ্যার দিকে হাউজিং ডি বøকে নিজ বাসায় হত্যাকান্ডের শিকার হন ৫৫ বছর বয়সী শেফালী।

নিহতের স্বামী পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাস বলেন, আমরা দোতলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। বাসায় নেমে দেখি স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া। আছে আঘাতের চিহ্নও। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে।

আনন্দ কুমার বিশ্বাস আরো জানান, স্ত্রীকে তিনি দ্রæত হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুণের মধ্যেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তার গলা ও চোখের ওপরে জখম আছে।

এদিকে নিহতের ভাই দীপক বিশ্বাস দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য বের করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।

সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Share this news as a Photo Card