ঝিনাইদহে ঈদ উপহারের নতুন বাড়ি পাবে ৩৬৬ পরিবার

0
207

ঝিনাইদহ প্রতিনিধি

ঈদে নতুন বাড়ি! ভাবতেই আনন্দে শিহরণ জাগে। স্বপ্ন এবার সত্যি হচ্ছে। উপহার নতুন বাড়ি পাচ্ছে ঝিনাইদহের ৩৬৬ পরিবার।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নতুন পাকা বাড়ি দেওয়া হচ্ছে ছিন্নমুল ভুমিহীনদের। বরাদ্দ প্রাপ্তদের তালিকা ইতিমধ্যে তৈরী হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগী এই সব পরিবারের প্রধানদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হবে। এই ঘর নির্মান করতে ব্যায় হয়েছে ৯ কোটি ৭৫ হাজার টাকা।

ইতোমধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মনিরা বেগম।

জেলা প্রশাসক জানান, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় ঝিনাইদহের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। ৩য় ধাপে জেলার ৬৭৩ টি পরিবারের মাঝে ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় মঙ্গলবার জেলার ৬ উপজেলার ৩’শ ৬৬ পরিবরের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

তিনি জানান, প্রতিটি পরিবারের জন্য ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত প্রতিটি এই নতুন ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card