দৌলতপুরে নিখোাঁজ গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
181
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের নিখোঁজ গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ মিললো গাছের ডালে।

সোমবার সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া চন্ডিপুরের সিরাজুল ইসলামের মেহেগুনি বাগান থেকে মঞ্জিরা খাতুনের (৩৫) গলায় শাড়ি পেঁচানো মরদেহটি পুলিশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজের স্ত্রী মঞ্জিরা গৃহকর্মী হিসেবে দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্য ও ঠিকাদার ছাদেকুজ্জামন খান সুমনের মাস্টার পাড়ার বাসায় কাজ করতেন। ওই বাড়িতেই তিনি থাকতেন। কিন্তু রবিবার মায়ের বাড়ি থেকে কর্মস্থলের যাওয়ার জন্য বেড় হওয়ার পর থেকে মঞ্জিরা নিখোঁজ ছিল।

আরো পড়ুন – খোকসায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান জানান, সোমবার সকালে মেহেগুনি বাগানের ছোট্ট একটা শিশু গাছে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মঞ্জিরার লাশ। এ সময় তার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোর্ট ছিল। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share this news as a Photo Card