কুষ্টিয়ায় এক দিনে সড়কে ঝড়লো ৪ প্রাণ

0
220
কুষ্টিয়া - রাজবাড়ী সড়কে দুঘটনা কবলিত সিএনজি ও ট্রাক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৪ জন নিহত হয়েছেন। অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যস্থাপণার ফলে জেলার প্রতিটি সড়কে মৃত্যুর মিছিল চলছে।

শুক্রবার বিকাল কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় ট্রাক-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঢাকা মিরপুরের বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেন বেগম (৬০) এবং মহেন্দ্র চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত বারটা ও শুক্রবার সকালে দুটি দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৩) ও কুষ্টিয়া পৌরসভার বাড়াদি এলাকার বাসিন্দা মোসলেম হাওলাদার (৬০)।

আরো পড়ুন – খোকসায় তড়িতাহত হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

অপরদিকে শুক্রবার সকাল ছয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় সিএনজি ও ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক মোসলেম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশও উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, রাতে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে শ্যামলী পরিবহন নামে একটি দুরপাল্লার পরিবহন ঢাকা যাচ্ছিল। এমন সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইল এলাকায় পৌঁছালে সেখানে পেছন থেকে একটি মাটি কাটার খনন যন্ত্র ধাক্কা দেয়। এতে বাসের পেছনে বসে থাকা যাত্রী শাহাবুদ্দিন মারা যান। বাসের আরেক যাত্রী আহত হন।

Share this news as a Photo Card