ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখীতে ১৫ গ্রাম লন্ডভন্ড

0
167

বজ্রপাতে এক কৃষাণীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ৩ উপজেলার কমপক্ষে ১৫ টি গ্রামে ঘরবাড়ি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন হয়ে পড়ে। মুহূর্তেই বৃষ্টির সাথে শুরু হয় ঝড় ও বজ্রপাত। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রামের ফসল ও ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়। ঝড়টি ছিল ১০ মিনিট স্থায়ী।

শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে বজ্রপাতে রুপসী খাতুন নামের এক কৃষাণী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী গোলাম নবী আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে ওই দম্পতি বাড়ির পাশের মাঠে নিজের ক্ষেত থেকে বেগুন তুলছিলেন। বজ্রপাতে তারা আহত হয়ে মাঠে পরে ছিল। ঝড় থামার পরে স্থানীয়রা মাঠে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপসী খাতুনকে মৃত ঘোষনা করে।

সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল ঘরের দুটি মহিষ মারা গেছে। যার মুল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি তিগ্রস্থ পরিবারের।

একই সময় হরিণাকুন্ডু উপজেলা জোড়াদহ, মালিপাড়া, তৈলটুপিসহ কয়েকটি গ্রামে পান ও কলার ব্যাপক তি হয়েছে।

আরো পড়ুন – খোকসায় বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা

পিরোজপুর গ্রামে আব্দুস সাত্তার বলেন, সকালে হঠাৎ করে খুব ঝড় শুরু হয়। এর আগে আম্পানের সময় যে ঝড় হয়েছিল। তেমন ছিল আজকের ঝড়। আম, লিচু, কলা বাগানের তি হয়েছে।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্রনাথ বসাক বলেন, ঝড়ে ৩৩ টি বিদ্যুতের পোল ভেঙ্গেছে। তাছাড়া ৩৩ কেভি লাইনের উপর গাছ পড়েছে আর তার ছিড়ে গেছে। আমাদের সব স্থানেই মেরামতের কাজ চলছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমরা তিগ্রস্থদের তালিকা করছি। তালিকা ভুক্তরা যাতে সহযোগীতা পায় সে ব্যাপারে মন্ত্রনালয়ে আবেদন করা হবে।

Share this news as a Photo Card