খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
211
প্রতিকী ছবি

https://az-most-bet.com

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঘুম ভেঙ্গে বাবার বিছানা থেকে উঠে গিয়ে ডোবার পানিতে পরে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে ইয়ানূর নামের আড়াই বছরের শিশু পানিতে পরে মারা যায়। সে এ গ্রামের সোহাগ মোল্লার ছেলে।

নিহত শিশুর নানা স্বপন আলী জানান, সকালে শিশু ইয়ানূর তার বাবার সাথে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোন এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে নতুন কাটা ডোবার পানিতে পরে নিখোঁজ হয়। সকাল সাড়ে ৮ টার দিকে খোজা খুজির এক পর্যায়ে ওই ডোবার পানিতে শিশু ইয়ানূরের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহের সূত্র পাত হয়। পরে ডোবার পানিতে খোজা-খুজির সময় শিশুটিকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছাত্রাবাস থেকে ইবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ টপি কুন্ডুর উদ্ধৃতি দিয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, শিশু ইয়ানূরের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card