খোকসায় থানার ১শ গজের মধ্যে স্বর্ণের দোকানে চুরি

0
273

https://pin-up-bk.kz

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা থেকে ১শ গজের মধ্যে একটি জুয়েলার্সের (স্বর্ণের) দোকানের সাটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিন গত গভীর রাতে উপজেলা শহরের থানা রোর্ডের হাজী জালাল উদ্দিন মার্কেটের মদিনা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। দোকানটি থানার প্রধান গেট থেকে ১শ গজ পশ্চিমে।

স্বর্ণ ব্যবসায়ী ইউনুস মিয়া জানান, আগের রাতে ঠিক-ঠাকমত দোকান বন্ধ করে রেখে যান। বুধবার সকালে তিনি দোকান খোলার জন্য আসেন। এসেই দোকানের পূর্ব দিকের একটি সাটারের মাঝ খানে ভাঙ্গা দেখতে পান। দুর্বৃত্বরা তার দোকান বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও কয়েকভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে চোর চক্র রুপার অলংকারে হাত দেয়নি। তারা প্রায় ৫ লক্ষাধীক টাকার স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে গেছে। ব্যবসায়ীর দাবি, পরিচিত কেউ পূর্ব পরিকল্পপনা মাফিক চুরির ঘটনা ঘটিয়েছে। তিনি এ ব্যাপারে মামলা করবেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর মরদেহ উদ্ধার

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবুও পুলিশ প্রাথমিক তদন্ত করছে। তা ছাড়া চুরির ঘটনাটি রহস্যাবৃত্ত।

Share this news as a Photo Card