ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক : মাহবুবউল আলম হানিফ

0
250

কুষ্টিয়া প্রতিনিধি

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নিজ বাড়িতে তার অবস্থান করা অস্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে ইসির পদত্যাগের দাবি যৌক্তিক নয়- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এক কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন – ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হানিফ বলেন, বিএনপির কাছে সরকার বিরোধী বা নির্বাচন কমিশন বিরোধী কথা বলার কোন ইস্যু নেই। তাই কোন একটা ঘটনা পেলেই তার সাথে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। এ সময় অন্যান্যের মধ্যে দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card