মেয়ের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে বাবা খুন

0
246
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিতে যায়ার পথে প্রতিবেশীর হামলায় বাবা খুন হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ার বাবলুর রহমান (৪৫) নামের এক কৃষককে কোদাল দিয়ে হামলা চালিয়ে হত্যার করেছে প্রতিবেশী। নিহত ব্যক্তি ওই গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনা অভিযুক্ত জমির হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ।

আরো পড়ুন- কুষ্টিয়ায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবলুর রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ে। বিয়েতে যোগ দেওয়ার জন্য এক আত্মিয়কে দাওয়াত দিতে রওনা দেন তিনি। বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে জমির হোসেন কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে বাবলুর রহমানের মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জমির উদ্দিনকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card