সিলেট-সুনামগঞ্জে বন্যার আরও অবনতি হবে

0
225

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে আগামী দুই দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে। তবে, দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দেবে। এই সময়ে ওপরের পানি নেমে যাবে।

সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বিকভলে সচিবালয়ে তিনি এ কথা জানান।

আরো পড়ুন – বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান।

সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে সেনাবাহিনী। পানির স্রোতের কারণে সবার কষ্ট হচ্ছে, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Share this news as a Photo Card