কুষ্টিয়ায় প্রকৌশলীর বাসা থেকে কিশোরী মরদেহ উদ্ধার

0
190

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর বাসা বাড়ি থেকে রুবিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের ইবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসা বাড়ির গেস্ট রুমের দরজা ভেঙে ওই গৃহপরিচারিকার মরদেহ পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত প্রায় এক মাস ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল রুবিয়া। সে পাশ^বর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের নবীর মেয়ে।

আরো পড়ুন-বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেক জানান, বিকেল ৪ টা থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে বাড়ির অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নিচ তলার গেষ্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, ওই কিশোরীর মানষিক সমস্যা ছিল। সে তেমন একটা কথা-বার্তা বলত না। মানষিক সমস্যা থেকেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।

Share this news as a Photo Card