পুলিশের উদ্ধার করা ৫৮ মোবাইল ফেরত পেলেন মালিকরা

0
206

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৮ টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। একই সাথে বিকাশ প্রতারণার এক ল পাঁচ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কে সংবাদ সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

আরো পড়ুন – মিরপুরে বিদেশী পিস্তলসহ তিন ডাকাত আটক

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের নিকট এগুলো হস্তান্তর করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনিসুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইতিপূর্বে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধারসহ বিকাশ ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণাকৃত এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করে। এ সময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে অথবা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করলে এগুলো উদ্ধার করা সম্ভব। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খাঁন, আরওআই শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিসুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card