Home breaking news কুমারখালীতে বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবস উদযাপন

কুমারখালীতে বিশ্বকবির ৮১তম প্রয়াণ দিবস উদযাপন

0
171

কুমারখালী প্রতিনিধি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উদযাপন উপলে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকালে কুঠিবাড়ীর ঐতিহাসিক বকুল তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ইজিবাইক চালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্য শিশির কুমার রায়, কবি সৈয়দ আব্দুস সাদিক, কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস, শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এস এম আফজাল হোসেন কবিগুরুর জীবনী নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন কুঠিবাড়ীর কাষ্টোডিয়ান মুখলেছুর রহমান ভুঁইয়া। পরে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।