ঝিনাইদহে চুরি যাওয়া মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

0
197

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুরি যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

আরো পড়ুন – শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ফজলুল হক

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজ মুনতাসিরুল ইসলাম উদ্ধারকৃত ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেলসহ সাইবার ক্রাইম ইউনিটের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card