ঝিনাইদহে সাপের কাপড়ে স্কুল ছাত্রের মৃত্যু

0
199

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের বিসিক এলাকায় সাপের কাপড়ে সূর্য বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুল ছাত্র মারা যায়। সূর্য সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে। সে মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

নিহতের সহপাঠী সোহান জানায়, রাতে শহরের বিসিক শিল্পনগরীর প্রবেশ পথে নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্য বিশ্বাস। ভোর ৪টার দিকে সূর্য চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে ও পরে ওঝার কাছে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফের তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন – খোকসায় পৃথক কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, দ্বিতীয় বার হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

Share this news as a Photo Card