কুমারখালীতে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন মাদ্রাসার অধ্যক্ষ

0
202

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কুড়িয়ে পাওয়া ১৮ হাজার টাকা মালিকের হাতে তুলে দিলেন এক শিা কর্মকর্তা।

সোমবার সকালে নিজ কার্যালয়ে যাচাই বাছায়ের পর টাকা মালিক উপজেলার পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমানকে টাকা ফেরত দেওয়া হয়।

কুমারখালী উপজেলা প্রাথমিক সহকারী শিা কর্মকর্তা শরিফুল ইসলাম ওই টাকা তার অফিসের সোফার উপর পান।

উপজেলা প্রাথমিক শিা কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তার কার্যালের সোফার ওপর একটি টাকার বান্ডিল পড়ে ছিল। ওই কর্মকর্তা বান্ডিলটি হাতে নিয়ে দেখেন ১৮ হাজার টাকা। পরে টাকার প্রকৃত মালিকের সন্ধানে তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সন্ধ্যায় ওই কর্মকর্তাকে ফোন দেন হারিয়ে যাওয়া টাকার মালিক ওই মাদ্রাসার সুপার।

সোমবার সকালে ওই কর্মকর্তার কার্যালয়ে আসেন মাদ্রাসার সুপার। উপযুক্ত তথ্য প্রমাণ দেখালে সুপারের হাতে টাকা তুলেন উপজেলা জ্যেষ্ঠ প্রাথমিক শিা কর্মকর্তা জিল্লুর রহমান।

মাদ্রাসার সুপার মিজানুর রহমান বলেন, রবিবার এ মাসের বেতনের টাকা তুলেছিলাম। একটি বিশেষ কাজে শিা কার্যালয়ে গিয়েছিলাম। কিছু সময় সেখানে সোফায় বসে ছিলাম। এরপর বিকেলে বাড়ি ফিরে দেখি পকেটে টাকা নেই। অনেক খোঁজাখুজি করে কোথাও টাকা খুঁজে পাচ্ছিলাম না। ভিশন খারাপ লাগছিল। পরে ফেসবুকে টাকার সন্ধান পাই। তথ্য প্রমাণ দেখিয়ে হারানো টাকা ফিরে পেয়েছি।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তিন নারী দালালের কারাদন্ড

উপজেলা সহকারি প্রাথমিক শিা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।

উপজেলা শিা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শরিফুল সাহেব একজন সৎ, বিনয়ী, দ ও পরিশ্রমী অফিসার। কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে তিনি সততার পরিচয় দিয়েছেন।

Share this news as a Photo Card