খোকসার আওয়ামী লীগ নেতা বুয়েট ছাত্রের পাশে দাঁড়ালেন

0
198

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিার্থী এনামুল হকের পাশে দাঁড়ালেন খোকসার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার সন্ধ্যায় মেধাবী শিক্ষার্থী এনামুলকে খোকসা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত তার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। ওই শিক্ষার্থীর হাতে নগদ ১০ হাজার টাকাও তুলে দেন।

এছাড়াও তাঁর পড়াশোনা সচল রাখতে যতদিন পর্যন্ত আর্থিক অসঙ্গতি দূর না হবে ততদিন পর্যন্ত প্রতিমাসে ১০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এনামুল কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি ২০২১ – ২০২২ শিাবর্ষে গত ২৯ জুলাই বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর বাবা একজন ইজিবাইক চালক। এনামুল এক বোন ও দুই ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি ২০১৯ সালে এসএসসি পরীায় কুষ্টিয়া জিলা স্কুল থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ -৫ পায়। ২০২১ সালে এইচএসসি পরীায় কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ -৫ অর্জন করেন।

জানা গেছে, অদম্য মেধাবী এনামুলের বাবা একজন ইজিবাইক চালক হওয়ায় অর্থাভাবে বুয়েটে ভর্তি হয়েও পড়াশোনা চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সোস্যাল মিডিয়ায় এনামুলের অসহায়ত্বের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে পরে আওয়ামী লীগ নেতা শান্ত’র।

আরো পড়ুন – খোকসায় শিশুর গলায় পাঁচ টাকার কয়েন আটকে গেলো

বুয়েট ছাত্র এনামুল হক বলেন, বাবা ইজিবাইক চালক হওয়ায় খুব ছোট থেকে দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে পড়াশোনা চালিয়ে আসছি। অনেক গুণীমানুষের সহযোগীতায় তার এপর্যন্ত আশা। সকলের দোয়ায় বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু বুয়েটে পড়া খুব ব্যয়বহুল হওয়ায় পড়ালেখা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চরম দুশ্চিন্তা পরি।

খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাছুম মুর্শেদ শান্ত বলেন, ফেসবুক থেকে মেধাবী ছাত্র এনামুলের কথা জানতে পারি। পরে তাঁকে ১০ হাজার টাকা সহায়তা করেছি। এনামুলের এ সমস্যা যতদিন থাকবে, ততদিন প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।

Share this news as a Photo Card