কুষ্টিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

0
232

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীতে মাদক ব্যবসায়ীদের হামলায় শহীদুল ইসলাম মিঠু (৪২) নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকের শরীরে ৩৩ টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা।

শহরের হাউজিং এলাকার নিশান মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন শহীদুল ইসলাম মিঠু (৪২)। তিনি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক বর্তমান ও ঢাকা থেকে প্রকাশিত সময়ের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকালে এই হামলায় আহত সাংবাদিক শহীদুল ইসলাম মিঠুকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক মিঠু জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে তার নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানটি নিয়ে চালকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিশংকরপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রানা নামের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রানা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওযার হুমকি দেয়। এ সময় তিনি ভ্যানটি নিয়ে দবির মোল্লা রেলগেট এলাকায় পৌঁছালে রানা ও তার সহযোগীরা ভ্যানটির গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে মিঠু ভ্যানটি ঘুরিয়ে নিশান মোড় এলাকায় ফিরে এলে রানা ও তার সহযোগীরা নিশান মোড় এলাকায় পৌছে মিঠুর উপর চড়াও হয় এবং তাঁর শরীরের পিঠসহ বিভিন্ন স্থানে ক্ষুরাঘাত করেন। টের পেয়ে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

দৈনিক সময়ের কাগজ’র ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী বাবু জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক বিবৃতিতে সাংবাদিক মিঠুর উপর এই হামলাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে দ্রæত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে দম্পতির আত্মেহত্যার চেষ্টা

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারী সন্ত্রাসীদের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card