কুষ্টিয়ায় পালিয়ে এসে তরুন-তরুনীর আত্মহত্যা

0
221
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এক তরুন-তরুনী পালিয়ে খালার বাড়িতে এসে বিষ পান করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদরে উপজেলা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন সাগর ইসলাম ( ১৭ ) ও বর্ষা খাতুন (১৬)।

নিহতের স্বজনরা জানান, দুই তরুন-তরুনীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

নিহত তরুন সাগর ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং তরুনী বর্ষা খাতুন দশম শ্রেণীর শিার্থী ও গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কাউকে কোন কিছু না জানিয়ে ওই দিন সকালে তরুন-তরুনীরা পালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ওঠে। দুপুরে দু’জনের বিষপানে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়।

আরো পড়ুন – সদর উদ্দিন খানকে বিদায় জানালো প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জাহিদ জানান, ঝিনাইদহ জেলা থেকে সাগর ও বর্ষা নামের তরুন-তরুনী মঙ্গলবার সকালে ঝাউদিয়া এলাকায় বৈদ্যনাথপুর গ্রামে পালিয়ে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা একটি ঘরে বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Share this news as a Photo Card