কুষ্টিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের স্ট্যাটাস দেওয়া যুবক প্রেপ্তার

0
199

কুষ্টিয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্বেষমূলক ভাবে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে স্ট্যাটাস দেওয়া যুবককে কুষ্টিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম নায়েবুর রহমান (২৪)।

শুক্রবার বিকালে পুলিশ লাইনের কনফারেন্স রুমে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ সেপ্টেম্বর মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নায়েবুর রহমান তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা ও শত্রæতা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ি মিরপুরের মহিষাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরো পড়ুন – খোকসায় জমাট বাঁধা সার কিনে ক্ষতির মুখে পরছে কৃষক

পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যই ওই যুবক ইচ্ছাকৃতভাবে ফেসবুকে ওই পোস্ট দেয়। যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুল ইসলাম, সাইবার ক্রাইম ইউনিট কুষ্টিয়ার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card