খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা

0
217

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং এর এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান।

আরো পড়ুন – কুষ্টিয়ার সেই নবজাতকের দায়িত্ব নিচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট

প্রধান অতিথি পুলিশ সুপার খায়রুল আলম বক্তব্য বলেন, মাদকের করালগ্রাস থেকে আমাদের যুব সমাজকে রা করতে হবে, সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নিজেরা মাদক ব্যবহার করব না এবং অন্যকে মাদক ব্যবহার থেকে দূরে রাখার চেষ্টা করব। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়য়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card