মিরপুরে ধান ক্ষেত মিলল নবজাতকের মরদেহ

0
290

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন – দৌলতপুরে বাউলদের ওপর হামলা

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ধান ক্ষেত থেকে ব্যাগে মোড়ানো এক মেয়ে নবজাতকের নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নবজাতকের বাবা-মা’র পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card