ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ও কৃষি কর্মকর্তা নিহত

0
248

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী উম্মে রুকাইয়া (১১) ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীর (৫৪) নিহত হয়েছেন।

স্কুল ছাত্রী রুকাইয়া জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

অন্যদিকে শুক্রবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেটে ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে সটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোটচাঁদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীর নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের তেহের আলী বিশ^াসের ছেলে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজগর আলী খবর নিশ্চত করেন। তিনি জানান, কোটচাঁদপুরে কৃষি মেলার প্রস্তুতি সভা করে বাড়ি ফিরছিলেন লতিফুল। এ সময় কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেট নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাইভেট কারের ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে একটি শৈলকুপা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share this news as a Photo Card