ইবির হলে ছাত্রীকে আটকে নির্যাতনের অভিযোগ

0
225

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে এক ছাত্রীকে নির্যাতন ও তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন দেশরতœ শেখ হাসিনা হলে প্রভোস্ট সামসুল হক।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা দেশরতœ শেখ হাসিনা হলের গুণরুমে এই ঘটনা ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরী। অপর অভিযুক্ত তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীও একই বিভাগের।

সানজিদা চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রক্টর শাহাদাত হোসেন বলেন, উপাচার্যের সঙ্গে এ বিষয়ে শিক্ষকরা কথা বলছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

Share this news as a Photo Card